ইসলামি দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করলেন কায়কোবাদ

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, একটি ইসলামি দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ফেইক আইডি ও পেজ খুলে অপপ্রচার চালাচ্ছে। আমরা দলগুলোর কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড প্রত্যাশা করি না।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের এসময় কতা বলেন।

তিনি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে মনোনয়নপত্র দাখিল করতে পেরেছি। তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন আহ্বানের জানান।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর, কাজী শাহ মোফাজ্জল হোসাইন, কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, কাজী শাহ আরেফিন, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।