বাগেরহাটের ৪ আসনে ৩২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র নিয়ে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা রিটার্নীং কর্মকর্তা জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।

তফসিল ঘোষণার পর বাগেরহাটের চারটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বতন্ত্র নিয়ে মোট ৪১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

এর মধ্যে বাগেরহাট-১ আসনে ১১ জন, বাগেরহাট-২ আসনে ৮ জন, বাগেরহাট-৩ আসনে ৭ জন এবং বাগেরহাট-৪ আসনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

বাগেরহাট-১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম (স্বতন্ত্র), জেলা বিএনপির সদস্য শেখ মাসুদ রানা (স্বতন্ত্র), এস এম মুশফিকুর রহমান, (স্বতন্ত্র) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মশিউর রহমান খান, ইসলামী আন্দোলনের মুজিবুর রহমান শামীম, বাংলাদেশ খেলাফত মসজিসের মো. মামুনুল হক, মুসলিম লীগের এমডি সামসুল হক, বাংলাদেশ মুসলিম লীগের আবু সবুর শেখ, এবি পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম ও জাতীয় পার্টির স.ম গোলাম সরোয়ার।

বাগেরহাট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম (বিদ্রোহী), জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম (স্বতন্ত্র), জামায়াত ইসলামীর শেখ মনজুরুল হক রাহাদ, খেলাফত মসজিদ থেকে বালী নাসির ইকবাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শেখ আতিয়ার রহমান, এলডিপি থেকে মো. হাসান ইমাম, ও বাংলাদেশ খেলাফত মসজিসের রমিজ উদ্দিন।

বাগেরহাট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম (স্বতন্ত্র), জামায়াত আসলামীর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ, এনসিপি থেকে মো. রহমতউল্লাহ, খেলাফত মজলিসের মো. জুলফিকার হোসেন এবং জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি) মো. হাবিবুর রহমান মাস্টার।

বাগেরহাট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দে, জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন (স্বতন্ত্র বিদ্রোহী),  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল আলীম, ইসলামী আন্দোলনের মো. ওমর ফারুক, জাতীয় পার্টির সাজন কুমার সিস্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আব্দুল লতিফ খান।

বাগেরহাটের জেলা প্রশাসক রিটার্নীং কর্মকর্তা গোলাম মো. বাতেন রাতে সাংবাদিকদের বলেন, বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র নিয়ে মোট ৩২ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের মাধ্যমে তাদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়।