বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলনে মনোনয়ন জমা 

বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে দল থেকে পদত্যাগ করেন ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক এমপি শাহ্ নুরুল কবীর শাহিন। পদত্যাগ করার পরদিনেই ঈশ্বরগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি বিষয়টি নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ইসলামী আন্দোলন থেকে মনোনয়ন দাখিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে  শাহিন  বলেন,'ব্যক্তিগত কারণে আমি বিএনপি থেকে পদত্যাগ করেছি। ইসলামী আন্দোলন (হাতপাখায়) থেকে আমাকে মনোনয়ন দিয়েছে দলটি। আমি সেই মোতাবেক ইসলামী আন্দোলনের পক্ষে মনোনয়ন দাখিল করেছি। আমি আশাকরি ঈশ্বরগঞ্জবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লোহেল মাজেদ বাবুকে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন দিলে গত ২৮ ডিসেম্বর দল থেকে পদত্যাগের ঘোষণা দেন শাহ নুরুল কবির শাহিন।

পদত্যাগপত্রে শাহি  তিনি উল্লেখ করেন, ‘আমার ব্যক্তিগত অসুবিধা থাকায় আমি (শাহিন) দলের সব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি দলের প্রাথমিক সদস্য পদসহ সবপদ থেকে পদত্যাগ করলাম।’

উল্লেখ্য যে, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন শাহ নুরুল কবির শাহীন। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ছিলেন।