ময়মনসিংহের গৌরীপুরে এক প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার
ঘটনায় র্যাব অভিযান চালিয়ে নাঈম (২০) কে বুধবার ভোরে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী অফিসার ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সালাহ উদ্দিন করিম।
তিনি জানান, গ্রেফতারকৃত নাঈমকে (২০) বুধবার (২৪ ডিসেম্বর/২৫)
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মামলার অপর আসামী জুয়েল মিয়া (২১) কে গত ২ ডিসেম্বর গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামগোপালপুর ইউনিয়নের
বিশ্বনাথপুর গ্রামের বাচ্চু মিয়ার পুত্র নাঈম মিয়া (২০) ও দুলাল মিয়ার পুত্র জুয়েল মিয়া (২১) প্রতিবেশী বহুমাত্রিক নাবালিকা প্রতিবন্ধীর প্রতিবেশী। সেই
সুযোগে প্রতিবন্ধী মেয়েটিকে ফুসলিয়ে নাঈম তার বসতঘরে নিয়ে দলগতভাবে
ধর্ষণ করে। এতে ওই প্রতিবন্ধী তরুণী ১৩ সপ্তাহের অন্ত:স্বত্ত্বা হয়ে পড়ে। ঘটনায়
১১ নভেম্বর ভিকটিমের বাবা বাদী হয়ে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলাটি গৌরীপুর থানায় ২৯ নভেম্বর এজাহারভুক্ত হয়। ভিকটিমের পরিবারও আরও জানান, মেয়েটিকে ধর্ষণের পর গলায় ছুরি ধরে মেয়েটিকে চুপ থাকতে হুমকি দেয়।
আদালতের আদেশে গৌরীপুর থানার মামলা হওয়ার পর র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে।
অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথমে জুয়েল ও বুধবার নাঈমকে
গ্রেফতার করা হয়।