আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৬২ আসনে মনোনয়ন জমা দিয়েছে। সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন নরসিংদী-৪ এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন কুমিল্লা-৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক (ফরিদপুর-৩), জলি তালুকদার (নেত্রকোনা-৪), কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ (গাইবান্ধা-২), অ্যাডভোকেট মন্টু ঘোষ (নারায়ণগঞ্জ-৫), অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত (ময়মনসিংহ-৪), ডা. ফজলুর রহমান (নওগাঁ-৪), ডা. সাজেদুল হক রুবেল (ঢাকা-১৫), আনোয়ার হোসেন রেজা (সিরাজগঞ্জ-২), মানবেন্দ্র দেব (গাজীপুর-৪), কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাফিজুল ইসলাম (নারায়ণগঞ্জ-২), আনোয়ার হোসেন সুমন (সিলেট-১), আশরাফুল আলম (পঞ্চগড়-২), খুলনা জেলা কমিটির নেতা কিশোর রায় (খুলনা-১), চিত্ত গোলদার (খুলনা-৫), প্রশান্ত মণ্ডল (খুলনা-৬), ঠাকুরগাঁও জেলা কমিটির নেতা প্রভাত সমীর শাহজাহান (ঠাকুরগাঁও-৩), অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-২), নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (নওগাঁ-৫), মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি স ম কামাল হোসেন (মুন্সিগঞ্জ-৩), মুন্সিগঞ্জ জেলার নেতা অ্যাডভোকেট আব্দুর রহমান (মুন্সিগঞ্জ-১), নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর আলকাছ উদ্দিন (নেত্রকোনা-১), চট্টগ্রাম জেলা কমিটির নেতা মছিউদ্দৌলা (চট্টগ্রাম-৪), ঢাকা দক্ষিণের নেতা ত্রিদ্বীপ সাহা (ঢাকা-৮), মনিরুজ্জামান মিলন (ঢাকা-৯), ফিরোজ আলম মামুন (ঢাকা-৪), টি এইচ মোস্তফা দীপু (ঢাকা-৫), ঢাকা মহানগর উত্তরের নেতা কল্লোল বনিক (ঢাকা-১২), মো. রিয়াজউদ্দিন (ঢাকা-১৪), কুড়িগ্রাম জেলা কমিটির নেতা নুর মোহাম্মদ আনসার (কুড়িগ্রাম-২), মৌলভীবাজার জেলা কমিটির নেতা জহর লাল দত্ত (মৌলভীবাজার-৩), চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন (চাঁদপুর-৩), লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক মধুসূধন রায় (লালমনিরহাট-৩), নিমাই চন্দ্র রায় (লালমনিরহাট-২), চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির নেতা অধ্যাপক মোহাম্মদ সাদেকুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), রংপুর জেলার নেতা আবু হেলাল (রংপুর-৫), মো. কামরুজ্জামান (রংপুর-৬), দিনাজপুর জেলা কমিটির নেতা অমৃত কুমার রায় (দিনাজপুর-৩), গাইবান্ধা জেলা কমিটির নেতা আব্দুল্লাহ আদিল নান্নু (গাইবান্ধা-৩), সিরাজগঞ্জ জেলা কমিটির নেতা আব্দুল হাকিম (সিরাজগঞ্জ-৪), মতিয়ার রহমান (সিরাজগঞ্জ-৫), নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতা ইকবাল হোসেন (নারায়ণগঞ্জ-৪), মনিরুজ্জামান চন্দন (নারায়ণগঞ্জ-১), ফরিদপুর জেলা কমিটির নেতা আতাউর রহমান কালু (ফরিদপুর-৪), পাবনা জেলা কমিটির নেতা জুয়েল হোসেন সোহাগ (পাবনা-৪), ময়মনসিংহ জেলা কমিটির নেতা অ্যাডভোকেট সাইফুস সালেহীন (ময়মনসিংহ-১০), জামালপুর জেলা কমিটির নেতা ইঞ্জিনিয়ার মাহাবুব্জ্জুামান জুয়েল (জামালপুর-৪), আক্কাছ আলী (জামালপুর-৫), মেহেরপুর জেলা কমিটির নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান (মেহেরপুর-১), কিশোরগঞ্জ জেলার নেতা অ্যাড. এনামুল হক (কিশোরগঞ্জ-১), ডা. হাবিব বাঙ্গালী (কিশোরগঞ্জ-৬), গাজীপুর জেলা কমিটির নেতা জিয়াউল কবীর খোকন (গাজীপুর-২), কুষ্টিয়া জেলা কমিটির নেতা অধ্যাপক নুরুউদ্দিন আহমেদ (কুষ্টিয়া-২), চট্টগ্রাম জেলার নেতা প্রমোদ বড়ুয়া (চট্টগ্রাম-৭), চট্টগ্রাম দক্ষিণের নেতা শেহাবউদ্দিন সাইফু (চট্টগ্রাম-৮), সুনামগঞ্জ জেলার নেতা অ্যাডভোকেট নিরঞ্জন দাস খোকন (সুনামগঞ্জ-২), ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতা শাহীন খান (ব্রাহ্মণবাড়িয়া-৫), ঝিনাইদহ জেলা কমিটির নেতা আবু তোয়াব অপু (ঝিনাইদহ-২), কমিউনিস্ট পার্টি সমর্থিত ছাত্রনেতা রাশেদ খান (যশোর-৩), রবি দাস ফোরামের সাধারণ সম্পাদক শিপন রবিদাস (বগুড়া-৫), নিরব রবিদাস (গাইবান্ধা-৫) প্রমুখ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক যৌথ বিবৃতিতে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হলে দ্রুত কালোটাকা, পেশিশক্তি ও ধর্মের অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনের আগেই বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচন বানচাল করার নানান ষড়যন্ত্র এখনো বিদ্যমান। যেকোনো উপায়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের আকাঙ্ক্ষিত নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করতে হবে।
বৈষম্যহীন সমাজ নির্মাণের লক্ষ্যে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থীদের প্রতীক ‘কাস্তে’ মার্কায় ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।