পটুয়াখালীর দুমকিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার সঙ্গে ছবি থাকার অভিযোগে রাকিব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রাকিব হোসেন বাবু (৩০) মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ওই এলাকার সাত্তার সন্নামতের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে রাকিব হোসেন বাবু নামের ওই যুবককে আটক করা হয়। তাকে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। পরে দুমকি উপজেলা বিএনপির অফিসে হামলা-ভাঙচুরের মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।