জরুরি সভায় অংশ নিতে গুলশান কার্যালয়ে তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মৃত্যুর পর দলের স্থায়ী কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। 

এতে অংশ নিতে এরইমধ্যে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন তারেক রহমান।

রবিবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে। এর আগে তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে এই কার্যালয়ের উদ্দেশে রওনা হন। 

তারেক রহমান আসার আগেই এই সভায় অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এসে পৌঁছান। খালেদা জিয়ার মৃত্যুতে দলের বিস্তারিত কর্মসূচি স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।