খালেদা জিয়ার মৃত্যুতে এফইআরবির শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)।

আজ মঙ্গলবার সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক বিবৃতিতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অন্যতম নেতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান নেতৃবৃন্দ। 

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।  তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে তাঁকে।

 খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও আগামীকাল একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।