বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের স্থগিত করে দেয়া আজকের ম্যাচ দুটি আগামীকাল, ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সূচীর পরিবর্তন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, বুধবার দুপুর তিনটায় হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম রয়্যালসের খেলা। পরে রাত ৮ টায় ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। আজকের টিকিট দিয়েই দেখা যাবে ম্যাচ দুটি। নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে বিসিবি।
তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আগের সূচি অনুযায়ীই হবে। এরপর বিপিএল যাবে চট্টগ্রামে। সেখানের সূচী অপরিবর্তিত রাখা হয়েছে।
বিপিএলের অবশিষ্ট ফিকশ্চার
| তারিখ ও দিন | ম্যাচ | সময় | ভেন্যু |
|---|---|---|---|
| ৩১ ডিসেম্বর, বুধবার | সিলেট টাইটান্স – চট্টগ্রাম রয়্যালস | দুপুর ৩টা | সিলেট |
| ৩১ ডিসেম্বর, বুধবার | ঢাকা ক্যাপিটালস – রংপুর রাইডার্স | রাত ৮টা | সিলেট |
| ১ জানুয়ারি, বৃহস্পতিবার | সিলেট টাইটান্স – ঢাকা ক্যাপিটালস | দুপুর ১টা | সিলেট |
| ১ জানুয়ারি, বৃহস্পতিবার | রংপুর রাইডার্স – রাজশাহী ওয়ারিয়র্স | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ২ জানুয়ারি, শুক্রবার | ঢাকা ক্যাপিটালস – চট্টগ্রাম রয়্যালস | দুপুর ২টা | সিলেট |
| ২ জানুয়ারি, শুক্রবার | সিলেট টাইটান্স – রংপুর রাইডার্স | সন্ধ্যা ৭টা | সিলেট |
চট্টগ্রাম পর্ব
| ৫ জানুয়ারি, সোমবার | রংপুর রাইডার্স – ঢাকা ক্যাপিটালস | দুপুর ১টা | চট্টগ্রাম |
| ৫ জানুয়ারি, সোমবার | চট্টগ্রাম রয়্যালস – রাজশাহী ওয়ারিয়র্স | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম |
| ৬ জানুয়ারি, মঙ্গলবার | নোয়াখালী এক্সপ্রেস – সিলেট টাইটান্স | দুপুর ১টা | চট্টগ্রাম |
| ৬ জানুয়ারি, মঙ্গলবার | চট্টগ্রাম রয়্যালস – রংপুর রাইডার্স | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম |
| ৮ জানুয়ারি, বৃহস্পতিবার | সিলেট টাইটান্স – রংপুর রাইডার্স | দুপুর ১টা | চট্টগ্রাম |
| ৮ জানুয়ারি, বৃহস্পতিবার | রাজশাহী ওয়ারিয়র্স – ঢাকা ক্যাপিটালস | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম |
| ৯ জানুয়ারি, শুক্রবার | চট্টগ্রাম রয়্যালস – নোয়াখালী এক্সপ্রেস | দুপুর ২টা | চট্টগ্রাম |
| ৯ জানুয়ারি, শুক্রবার | রাজশাহী ওয়ারিয়র্স – সিলেট টাইটান্স | সন্ধ্যা ৭টা | চট্টগ্রাম |
| ১১ জানুয়ারি, রোববার | রংপুর রাইডার্স – নোয়াখালী এক্সপ্রেস | দুপুর ১টা | চট্টগ্রাম |
| ১১ জানুয়ারি, রোববার | চট্টগ্রাম রয়্যালস – ঢাকা ক্যাপিটালস | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম |
| ১২ জানুয়ারি, সোমবার | রাজশাহী ওয়ারিয়র্স – রংপুর রাইডার্স | দুপুর ১টা | চট্টগ্রাম |
| ১২ জানুয়ারি, সোমবার | নোয়াখালী এক্সপ্রেস – ঢাকা ক্যাপিটালস | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম |
ঢাকা পর্ব
| ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার | ঢাকা ক্যাপিটালস – নোয়াখালী এক্সপ্রেস | দুপুর ১টা | ঢাকা |
| ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার | চট্টগ্রাম রয়্যালস – সিলেট টাইটান্স | সন্ধ্যা ৬টা | ঢাকা |
| ১৬ জানুয়ারি, শুক্রবার | নোয়াখালী এক্সপ্রেস – রাজশাহী ওয়ারিয়র্স | দুপুর ২টা | ঢাকা |
| ১৬ জানুয়ারি, শুক্রবার | ঢাকা ক্যাপিটালস – সিলেট টাইটান্স | সন্ধ্যা ৭টা | ঢাকা |
| ১৭ জানুয়ারি, শনিবার | রাজশাহী ওয়ারিয়র্স – চট্টগ্রাম রয়্যালস | দুপুর ১টা | ঢাকা |
| ১৭ জানুয়ারি, শনিবার | নোয়াখালী এক্সপ্রেস – রংপুর রাইডার্স | সন্ধ্যা ৬টা | ঢাকা |
| ১৯ জানুয়ারি, সোমবার | এলিমিনেটর (৩য় বনাম ৪র্থ দল) | দুপুর ১টা | ঢাকা |
| ১৯ জানুয়ারি, সোমবার | কোয়ালিফায়ার-১ (১ম বনাম ২য় দল) | সন্ধ্যা ৬টা | ঢাকা |
| ২১ জানুয়ারি, বুধবার | কোয়ালিফায়ার-২ | সন্ধ্যা ৬টা | ঢাকা |
| ২৩ জানুয়ারি, শুক্রবার | ফাইনাল | সন্ধ্যা ৭টা | ঢাকা |