বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, আমরা মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ফজরের ঠিক পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিন সকাল ৭টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ খবর নিশ্চিত করা হয়। পাশাপাশি বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনা করে সবার কাছে তার বিদেহী আত্মার জন্য দোয়া চাওয়া হয়।