খালেদা জিয়ার মৃত্যুতে সিপিবির শোক 

খালেদা জিয়া স্মরণীয় হয়ে থাকবেন লড়াকু নেতা হিসেবে ৯০-র গণঅভ্যুত্থানের অন্যতম নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর শোক প্রকাশ করেছে।

সিপিবি  স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, অসংখ্য অনুসারী, সমর্থক ও শুভানুধ্যয়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। 

সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন আজ ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, এক শোক বিবৃতিতে বলেন, এরশাদ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। লড়াকু ও দৃঢ় নেতৃত্বরে জন্য তিনি ভবিষ্যতেও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হবেন।