মুন্সীগঞ্জের গজারিয়ায় রাতের আঁধারে গোয়াল ঘর থেকে প্রান্তিক পর্যায়ের এক কৃষকের ৮টি গরু চুরি করে নিয়ে গেল চোর চক্র।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দী গ্রামে লিটন তাঁতীর বাড়িতে এই ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, স্থানীয় আব্দুল মোতালেব তাঁতীর ছেলে লিটন তাঁতী একজন প্রান্তিক চাষই। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য গরু পালন করেন, তার ৫টা ষাঁড় গরু ও ৩টা গাভী ছিল, গাভী গুলো দৈনিক দুধ দিত, যা দিয়ে তিনি সচ্ছল ভাবে জীবন যাপন করছিলেন।
বিষয়টা নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক লিটন তাঁতী বলেন, আমি প্রতিদিন গোয়াল ঘরেই ঘুমাই কিন্তু গতকাল রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম, সকালে ঘুম থেকে জেগে দেখি গোয়াল ঘর শূন্য, আমার মনে হচ্ছে আশেপাশের কোন চোর চক্র এই চুরি করেছে, আমি গরীর মানুষ, ষাঁড় গরুগুলো ঈদের জন্য প্রস্তুত করা হয়েছিল, যার বর্তমান বাজার মূল্য ১০/১২ লক্ষ টাকা, আমি নি:স্ব হয়ে গেলাম স্থানীয় পুলিশ প্রশাসন একটু আন্তরিক ভাবে চেষ্টা করলেই চোরদের চিহ্নিত করা যাবে।
স্থানীয় জাকির হোসেন নামে এক যুবক জানান, লিটন তাঁতীর অনেক আশা ছিল গরু গুলো বিক্রি করে অর্থনৈতিক ভাবে লাভবান হবে কিন্তু তাঁর সব স্বপ্ন,আশা চোর চক্র শেষ করে দিল।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, অভিযোগ পেয়েই আমরা সরেজমিনে এসেছি ও কাজ করছি। আশা করি চক্রটাকে চিহ্নিত ও আটক করা সম্ভব হবে