খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাল অ্যাটকো

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। মঙ্গলবার সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী এক বিবৃতিতে এ শোক জানান।

বিবৃতিতে বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অকালমৃত্যুতে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) পরিবার গভীরভাবে শোকাহত। অ্যাটকোর পক্ষ থেকে তার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি এবং একই সাথে পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ফজরের ঠিক পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিন সকাল ৭টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ খবর নিশ্চিত করা হয়।