বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ডিএনসিসির

বাংলাদেশের রাজনীতির এক দীপ্তিমান অধ্যায়ের অবসান ঘটিয়ে আজ না-ফেরার দেশে চলে গেলেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর ইন্তেকালে জাতি হারালো এক আপসহীন নেতৃত্ব, গণতন্ত্রের এক সাহসী কণ্ঠস্বর এবং নারীর ক্ষমতায়নের এক অনন্য প্রতীক।

স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম, গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রতিকূলতা, কারাবরণ ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো আদর্শচ্যুত হননি—এটাই তাঁকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে|

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজি নং–৬০২৫ (সিবিএ)-এর পক্ষ থেকে আমরা এই মহান নেত্রীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও অসংখ্য অনুসারীকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন—আমিন।

শোক ও সমবেদনা জ্ঞাপনকারী—

সিদ্দিকুর রহমান

সভাপতি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন

ফরহাদ হোসেন বুলেট

সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন

মোহাম্মদ আলী বাবু

সাংগঠনিক সম্পাদক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন