মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধান উপদেষ্টা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হয়েছে। খালেদা জিয়ার জানাজা নামাজে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক।

এদিকে সকাল থেকে খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল নেমেছে। মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এরইমধ্যে লাখো মানুষ জড়ো হয়েছেন।

জানাজা শেষে খালেদা জিয়াকে দাফন করা হবে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি।