এসে গেল নতুন বছর। বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য ২০২৬ সাল হতে যাচ্ছে ব্যস্ত ও রোমাঞ্চকর। বছরের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ফুটবল বিশ্বকাপ। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপ, টেনিস, বাস্কেটবল, অলিম্পিকসসহ নানা ইভেন্টে ভরপুর থাকবে পুরো বছর।
সবচেয়ে বড় আয়োজন ফুটবল বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। একই বছরে ফুটবলের আরেক বড় আকর্ষণ ফিনালিসিমা, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ মার্চ, দোহায়। এর আগে ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। মাসব্যাপী ব্যাট-বলের লড়াই শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ।
ফেব্রুয়ারিতেই ইতালির মিলান ও কোর্তিনা শহরে বসবে শীতকালীন অলিম্পিক গেমস, যা চলবে ৬ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। একই মাসে অনুষ্ঠিত হবে আমেরিকান ফুটবলের সুপার বোল এবং বাস্কেটবলের এন বি এ অল স্টার গেম। টেনিসে থাকবে চারটি গ্র্যান্ড স্ল্যাম—অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউ এস ওপেন। এছাড়া বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে ডেভিস কাপের চূড়ান্ত পর্ব।
২০২৬ সালের ক্রীড়াপঞ্জি
জানুয়ারি
১৮ জানুয়ারি – ১ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ান ওপেন (টেনিস)
ফেব্রুয়ারি-মার্চ
০৬–২২: শীতকালীন অলিম্পিক গেমস, মিলান–কোর্তিনা (ইতালি)
০৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ভারত ও শ্রীলঙ্কা
২৭ তারিখ: ফিনালিসিমা—আর্জেন্টিনা বনাম স্পেন, দোহা (ফুটবল)
এপ্রিল
২০: বোস্টন ম্যারাথন (যুক্তরাষ্ট্র)
মে
২০: উয়েফা ইউরোপা লিগ ফাইনাল, ইস্তাম্বুল (তুরস্ক)
২৫ মে – ৮ জুন: রোলাঁ গারোঁ, প্যারিস (টেনিস)
জুন–জুলাই
১১ জুন – ১৯ জুলাই: ফিফা বিশ্বকাপ, যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডা (ফুটবল)
২৯ জুন – ১২ জুলাই: উইম্বলডন, লন্ডন (টেনিস)
আগস্ট
১৫–৩০: পুরুষ ও নারী হকি বিশ্বকাপ, বেলজিয়াম ও নেদারল্যান্ডস
সেপ্টেম্বর
৩১ আগস্ট – ১৩ সেপ্টেম্বর: ইউএস ওপেন, নিউইয়র্ক (টেনিস)
১১–১৩: ওয়ার্ল্ড অ্যাথলেটিকস রোড চ্যাম্পিয়নশিপ, বুদাপেস্ট
অক্টোবর
৩০ সেপ্টেম্বর – ৪ অক্টোবর: রিদমিক জিমন্যাস্টিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বার্লিন
১৫–৩১: নারী কোপা লিবার্তাদোরেস (ভেন্যু নির্ধারিত নয়)
১৭–২৫: এরোবিক জিমন্যাস্টিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপ, রটারডাম
৩১ অক্টোবর – ১৩ নভেম্বর: যুব অলিম্পিক গেমস, ডাক্কার (সেনেগাল)
নভেম্বর
০১: নিউইয়র্ক ম্যারাথন
২১: কোপা সুদামেরিকানা ফাইনাল (ফুটবল)
২৮: কোপা লিবার্তাদোরেস ফাইনাল (ফুটবল)