মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন: উপদেষ্টা রিজওয়ানা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলার লৌহজং জেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামের ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে মাঠে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করি।

অনুষ্ঠানের ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও ইউনুছ খান-মাহমুদা খানম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদুর রহমান খান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. সুমন আহম্মেদ, সায়েরা খান, পরিচালনা পর্ষদের সদস্য জুবায়দা ফাইজা, রাফিয়া খান,  আসিফুর রহমান খান প্রমুখ।