সংগীত দুনিয়ার একাধিক তারকা এযাবৎকাল সিনেপর্দায় মুখ দেখিয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন এ আর রহমান। ২০২৬ সালেই অভিনয়দুনিয়ায় অবতরণ করতে চলেছেন অস্কারজয়ী এই শিল্পী। এ আর রহমানের এই নতুন ইনিংসের সঙ্গী হতে চলেছেন প্রভু দেবা।
নতুন বছরের প্রথম দিনে এমন খবর নিঃসন্দেহে তার শ্রোতা, অনুরাগীদের জন্য বড় চমক, তা বলাই বাহুল্য। জানা গেছে, আদ্যোপান্ত কমেডি ঘরনারা সিনেমা হতে চলেছে এটি। নাম ‘মুনওয়াক’। পরিচালনার দায়িত্বে রয়েছেন মনোজ এনএস এবং প্রযোজনা করছে বিহাইন্ড উডস প্রোডাকশন। গতবছরই কানাঘুষো শোনা গিয়েছিল যে, খুব শিগগিরি রহমানকে ভিন্ন অবতারে দেখার সুযোগ পাবেন অনুরাগীরা। অভি