দেশ জুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে ১২ হাজার ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অভিযান পরিচালনাকালে ১৫৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এ ছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ৫ লাখ ১১ হাজার ২৭৫টি মোটরসাইকেল ও ৫ লাখ ৭১ হাজার ৪৬৮টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৬ হাজার ৬২২টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।
এদিকে, রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় গতকাল দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত।