নাটোরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বৈদুতিক পিলারে ধাক্কা লেগে করিম ব্যাপারি (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার ( ২ জানুয়ারী) দুপুর ১টার দিকে সদর উপজেলার নাটোর-দয়রামপুর আঞ্চলিক সড়কে শংকরভাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত করিম ব্যাপারি সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকার মুনছের সরকারের ছেলে।
নিহত করিম ব্যাপারির বড় ভাই কামরুল ইসলাম বলেন, সকালে করিম মোটারসাইকেল নিয়ে ব্যবসার কাজে শংকর ভাগ হাটে যায় । কাজ শেষে দুপুরে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শের বৈদুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। এসময় মাথায় গুরতর আঘাত লাগায় ঘটনা স্থলেই মারা যায় করিম। পরে পুলিশে খবর দেয়া হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।