শিবালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

শিবালয় উপজেলায় ডেবিল হান্ট ফেইজ-২ অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন শিবালয় থানার এসএই সুমন চক্রবর্তী। আটককৃত খন্দকার জিয়াউর রহমান সুজন (৪১)। তিনি শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা মৃত খন্দকার শাহ আলমের পুত্র।

পুলিশ সূত্র জানায়, ডেবিল হান্ট ফেইজ-২ অভিযানের আওতায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটকের পর তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী জানান, চলমান অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।