মোস্তফা জামাল হায়দারকে দেখতে গেলেন মির্জা ফখরুল

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারকে দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে তিনি মোস্তফা জামাল হায়দারের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার, যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, সাংগঠনিক সম্পাদক মামুন, গাজী ওমর ফারুক, দফতর সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক কাজী ফয়েজ, সদস্য সচিব মেহেদী হাসান প্রমুখ নেতৃবৃন্দ।