মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

মাদারীপুরে ঘন কুয়াশায় কারনে গাড়ির চাপায় এনজিও কর্মী সুমন সরদার (৩১) নামে একজন নিহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুমন সরদার শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে ও এনজিও শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন। তবে ঘাতক গাড়িটিকে উদ্ধার করা যায়নি।  

হাইওয়ে পুলিশ ও এনজিও কর্মীরা জানান, রবিবার সকালে শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেল যোগে মাদারীপুররের রাজৈর ফেরার পথে সমাদ্দার নামক স্থান এলে ঘন কুয়াশায় কারণে গাড়িচাপায় এনজিও কর্মী সুমন সরদার গুরুতর আহত হয়। পথিমধ্যে বরিশাল থেকে ঢাকাগামী কিছু হাইওয়ে পুলিশের সদস্যরা সুমনকে রাস্তার পাশে পরে থাকতে দেখে, উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক গাড়িটিকে উদ্ধার বা শনাক্ত করা যায়নি। 

রাজৈর থানায় অফিসার ইনচার্জ শেখ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।