মুন্সীগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের টিম। আজ রবিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, জেলার শ্রীনগরের বালাশুরে অভিযান চালিয়ে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করে। পরে দুপুরে জেলার লৌহজং উপজেলার কুমারভোগ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মো. সাকিব খান (২২), মো. কাশেম (৩৬) ও মো. জাকির মোল্লা (৩০)।
জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, এদিন বেলা ১১টার দিকে জেলার শ্রীনগর উপজেলার বালাশুর এলাকায় অভিযান চালান। এ সময় গাঁজানসহ সাকিবকে গ্রেপ্তার করে। পরে সাকিবেলর দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ২টার দিকে জেলার লৌহজং উপজেলার কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রে অভিযানে গেলে গাঁজাসহ জাকির ও কাশেমকে গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।