নওগাঁয় ৬ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

এক শতাংশ ভোটারদের স্বাক্ষর না মেলা, যথাযথভাবে দলীয় মনোনয়নপত্র প্রদান না করাসহ নানা অভিযোগে নওগাঁর ৬টি আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়ন যাচাই কালে, নওগাঁ-১ ( সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে নুরুল ইসলাম নামের এক প্রার্থী তার প্রার্থীতা ফর্মে নিজেকে বিএনপি দলের উল্লেখ করলেও বিএনপির দলীয় দলীয় মনোনয়নের কাগজ জমা না দেওয়ার তার মনোনয়ন বাতিল করা হয়েছে। একই আসনের প্রার্থী মাহমুদুস সালেহীনের দাখিলকৃত মনোনয়নে সমর্থনকারী এবং এক শতাংশ ভোটারদের স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন ও বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে মো. সোহরাব হোসেন নামের আরেক প্রার্থীর মনোনয়ন।

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকির মনোনয়ন পত্রে থাকা এক শতাংশ ভোটারদের স্বাক্ষর না মেলা এবং স্বতন্ত্র প্রার্থী মো. সাদ্দাম হোসেনের দাখিলকৃত মনোনয়নে ফর্মে তৃতীয় অংশ পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নওগাঁ ৪ (মান্দা) আসনে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মোসা. আরফানা বেগমের দাখিলকৃত মনোনয়নে এক শতাংশ ভোটারদের স্বাক্ষর না মেলায় এবং স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সামাদ প্রামাণিকের দাখিলকৃত মনোনয়নে ঋণ খেলাপীর তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নওগাঁ ৫ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী মো. নজমুল হক তার দাখিলকৃত মনোনয়ন পত্রে বিএনপির মনোনিত প্রার্থীর কথা উল্লেখ করলেও বিএনপির দলীয় দলীয় মনোনয়নের কাগজ জমা না দেওয়ার তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানায়, মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া আনুষঙ্গিক কাগজে নানা অসঙ্গতি পাওয়া প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী চারদিনের মধ্যে ২ নম্বর বুথে আপিল করার সুযোগ পাবেন।