মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত জহিরুল ইসলাম জয় হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি শিশিরকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত শিশির উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
আজ রবিবার বিকেল সাড়ে তিনটায় ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গজারিয়া থানার ওসি (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, রবিবার সন্ধ্যায় আসামিকে থানায় হস্তান্তর করে র্যাব-১১। একাধিক হত্যা মামলার আসামি শিশিরকে কারাগারে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।