সমবায় বিভাগের রাজশাহী অঞ্চলের সাবেক উপ-নিবন্ধক (বিচার) ও বীর মুক্তিযোদ্ধা অর্দ্ধেন্দু শেখর রায়ের ২৬তম মৃত্যুবার্ষিকী সোমবার (৫ জানুয়ারি)। ২০০০ সালের এই দিনে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন তিনি।
এ উপলক্ষে স্বর্গীয়ের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার এক্তারপুর গ্রামের নিজ গ্রামের বাড়ি এবং ফরিদপুর শহরের ঝিলটুলীর নিজ বাসভবনে পূজাসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফরিদপুর শহরের শ্রীধাম শ্রীঅঙ্গনে ভোগরাগ দেওয়া হবে।
স্বর্গীয় অর্দ্ধেন্দু শেখর রায়ের স্ত্রী ফরিদপুরের রত্নগর্ভা মা প্রয়াত নির্মলা রানী রায়। তার ছয় ছেলের মধ্যে দুজন আইনজীবী, তিনজন সাংবাদিক এবং একজন শিক্ষক। তারা হলেন, ফরিদপুর জজকোর্টের সাবেক এপিপি অ্যাডভোকেট অনিমেষ রায় ও অ্যাডভোকেট অলোকেশ রায়, ফরিদপুরের সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক অপরেশ রায় অপু এবং দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়, ভিউজ বাংলাদেশের কপি এডিটর অশোকেশ রায় ও দৈনিক জনকণ্ঠের ফরিদপুর জেলার নিজস্ব সংবাদদাতা অভিজিৎ রায়।