পঞ্চম বিশ্বকাপ খেলার আশায় পোর্তোতে নাম লেখালেন 'ব্রাজিলের ক্যাপ্টেন'

৪১ বছর বয়সী অভিজ্ঞ ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা পর্তুগিজ প্রিমিয়ার লিগের শীর্ষ দল এফসি পোর্তোর সঙ্গে মৌসুমশেষ পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছেন। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি ছয় মাস আগেই বাতিল করার কয়েকদিনের মধ্যে এই ঘোষণা দিলেন ব্রাজিলের হয়ে চার বিশ্বকাপ খেলা থিয়াগো।

ভিডিওতে সাবটাইটেলসহ সিতিনিবলেন, “আমি অত্যন্ত উত্সাহী। আশা করি সর্বোত্তমভাবে সাহায্য করতে পারব।” পোর্তো এক বিবৃতিতে জানায়, তার চুক্তি মৌসুমশেষ পর্যন্ত, এবং পরবর্তী মৌসুমের জন্য অপশন রয়েছে।

ফ্লুমিনেন্সের হয়ে তিনি জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত খেলে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দেশের হয়ে ১১৩ ম্যাচ খেলা থিয়াগো সিলভা  আগামী গ্রীষ্মের বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য কোচ আনচেলত্তির কাছ থেকে ডাক আশা করছেন। 

সিলভা আগে বলেছিলেন, ফ্লুমিনেন্সের সঙ্গে তার চুক্তি বিশ্বকাপে খেলার পরিকল্পনা অনুযায়ী শেষ করতে করা হয়েছিল। এছাড়া, লন্ডনের কাছাকাছি কোনো ক্লাব খুঁজে নেওয়ার লক্ষ্য ছিল যাতে তিনি পরিবার এবং বড় ছেলে ইসাগোর সঙ্গে থাকতে পারেন। ইসাগো সম্প্রতি চেলসির সঙ্গে তার প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেছেন।

থিয়াগো সিলভা ২০০৪-০৫ মৌসুমে সামান্য সময়ের জন্য পোর্তোতে খেলেছেন, তবে শুধুমাত্র দ্বিতীয় ডিভিশনে। পরে তিনি ফ্লুমিনেন্সে প্রথমবার খেলেন এবং এরপর ইউরোপিয়ান ফুটবলে এক নামডাকডি ডিফেন্ডার হিসেবে নিজের খ্যাতি গড়ে তোলেন—এসি মিলান, প্যারিস সেন্ট-জার্মেই এবং চেলসিতে খেলেছেন। চেলসির সঙ্গে ২০২১ সালে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।