ভেনেজুয়েলা ইস্যুতে জরুরি বৈঠকে বসেছে নিরাপত্তা পরিষদ

ভেনিজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিছুক্ষণ আগে এই বৈঠকটি শুরু হয়। জরুরি এই বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিষয়গুলো। এর আগে কলম্বিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার পর এর তীব্র সমালোচনা করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও।

এদিকে সোমবার নিকোলাস মাদুরোকে সোমবার নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়েছে।

এর আগে ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামানো হয় মাদুরোকে। তার সঙ্গে একজন নারীকেও দেখা গেছে। ধারণা করা হচ্ছে সেখানে তার স্ত্রীকেও হাজির করা হয়েছে। তাদের হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় আদালতে নেওয়া হয়। এ সময় মাদুরোকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।

শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে তুলে আনার পর নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস।