৩১তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস পুরস্কার বিজয়ী তালিকা

বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার বারকার হ্যাঙ্গারে বসেছিল ৩১তম ক্রিটিকস চয়েস পুরস্কারের আসর। এবারের আসরে সেরা সিনেমাসহ তিনটি বিভাগে পুরস্কার জিতেছে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা পরিচালক হয়েছেন পল থমাস অ্যান্ডারসন। তার হাতেই উঠেছে সেরা রূপান্তরিত চিত্রনাট্যের পুরস্কার।

এবার নিয়ে টানা চতুর্থবারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চেলসি হ্যান্ডলার।

ছবি: সংগৃহীত

একনজরে গুরুত্বপূর্ণ যত পুরস্কার

চলচ্চিত্র

সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন

সেরা অভিনেতা: টিমোথি শ্যালামে, মার্টি সুপ্রিম

সেরা অভিনেত্রী: জেসি বাকলি, হ্যামনেট

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: জ্যাকব এলর্দি, ফ্র্যাঙ্কেনস্টাইন

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান, ওয়েপনস

সেরা চিত্রগ্রহণ: অ্যাডোলফো ভেলোসো, ট্রেন ড্রিমস

সেরা গান: গোল্ডেন, কে-পপ ডেমন হান্টার্স

সেরা অ্যানিমেশন সিনেমা: কে-পপ ডেমন হান্টার্স

বেস্ট কমেডি: দ্য নেকেড গান

সেরা বিদেশি ভাষার সিনেমা: দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল

ছবি: সংগৃহীত

টেলিভিশন

সেরা ড্রামা সিরিজ: দ্য পিট, এইচবিও

ড্রামা সিরিজে সেরা অভিনেতা: নোয়া ওয়াইলি, দ্য পিট

ড্রামা সিরিজে সেরা অভিনেত্রী, রিয়া সিহর্ন, প্লুরিবাস

সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও, অ্যাপল টিভি

কমেডি সিরিজে সেরা অভিনেতা: শেঠ রোগান, দ্য স্টুডিও

কমেডি সিরিজে সেরা অভিনেত্রী: জিন স্মার্ট, হ্যাকস

সেরা লিমিটেড সিরিজ: অ্যাডোলেসেন্স, নেটফ্লিক্স

সেরা টক শো: জিমি কিমেল লাইভ!, এবিসি