আসিফের নেতৃত্বে সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এক বার্তায় এই তথ্য জানিয়েছে দলটি। এতে বলা হয়, নির্বাচন কমিশন ভবনে বিকাল ৩টায় এই বৈঠক শুরু হয়।

প্রতিনিধিদলে আরও রয়েছেন- এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ ও নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।