গাজীপুরের শ্রীপুরে গোপনে রাতের (সোমবার) আধাঁরে সরকারি জমির মাটি কেটে বিক্রি করছিল একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। তবে এর আগে খবর পেয়ে মাটি কাটা চক্রের সদস্যরা পালিয়ে যায়।
এ সময় মাটি কাটার একটি এক্সেভেটর (ভেকু) ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে অবৈধ ভাবে সরকারি জমির মাটি কাটার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে নগদ ৪ লাখ টাকা জরিমানা করে। শ্রীপুর পৌরশহরের ৯ নম্বর ওর্য়াডের কেওয়া পশ্চিম খন্ড গ্রাম এলাকায় এ অভিযান চালানো করা হয়।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মাটি ব্যবসায়ী সোলেমান ইসলামকে এ অর্থদণ্ড করেন। সকালে জব্দকৃত ড্রাম ট্রাক ও এক্সেভেটর নিতে আসলে এ অর্থ জরিমানা করা হয়।
অভিযুক্ত সোলেমান ইসলাম ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তার একটি চক্র আছে বিভিন্ন সময় রাতের আধাঁরে সরকারি খাস জমির মাটি কেটে বিক্রি করে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, রাতের আধাঁরে মাটি কাটার গোপন সংবাদের খবর পেয়ে পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে অভিযান চালানো হয়। সেখানে মাটি কাটার চক্রটি সরকারি জমির মাটি কেটে বিক্রি করছিল। পরে সেখান থেকে একটি এক্সেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। তিনি আরও জানান বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের এমন অভিযান নিয়মিত চলবেই।