ময়মনসিংহে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম শুভ্র (২৩)। তিনি ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে নগরীর খাগডহর ঘুন্টি এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শুভ্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।