মুন্সীগঞ্জে দুই ফার্মেসি মালিককে জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এসময় তিনি ঘোড়দৌড় বাজারের নিউ ভাই ভাই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ফার্মেসির মালিক কাইয়ুম ঢালীকে ৫ হাজার টাকা ও একই অপরাধে মেসার্স কৃষ্ণ ফার্মেসির মালিক মিলন রাজবংশীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমুল হোসেন ও লৌহজং থানা পুলিশের একটি দল।