গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সাউথইস্ট ইউনিভার্সিটি এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে। সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন এবং অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। তার বক্তব্যের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন, কর্ম ও অবদান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রহিম মেটাল জামে মসজিদের ইমাম মুফতি নাসির উদ্দিন। অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, প্রশাসনিক কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।