এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক ও প্রভাষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নিবন্ধিত প্রার্থীরা আগামী শনিবার থেকে এসব পদে নিয়োগের আবেদন করতে পারবেন। গতকাল মঙ্গলবার এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭ হাজারের বেশি শিক্ষক-প্রভাষক পদে নিয়োগ পেতে আবেদন করতে পারবেন শিক্ষক নিবন্ধন সনদধারী প্রার্থীরা।

বিজ্ঞপ্তির তথ্য বলছে, এমপিওভুক্ত স্কুল-কলেজের ২৯ হাজার ৫৭১টি, মাদ্রাসার ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩৩টি পদে নিয়োগে এ বিজ্ঞপ্তি জারি করেছে এনটিআরসিএ; যা সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ বলে অভিহিত করছে সংস্থাটি।

এনটিআরসিএ বলছে, প্রার্থীরা িি.িহঃৎপধ.মড়া.নফ এবং ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এ দুই ওয়েবসাইটে শূন্যপদের তালিকা ও নিয়োগের শর্তাবলি পাওয়া যাবে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা।

১৭ জানুয়ারি পর্যন্ত আবেদনের পর ১৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন প্রার্থীরা। আবেদনকারী প্রার্থী প্রতিটি আবেদনের বিপরীতে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের পদ পছন্দ দিতে পারবেন। যদি পছন্দের বাইরের প্রতিষ্ঠানে কেউ নিয়োগ পেতে ইচ্ছুক থাকেন, তাহলে সে সুযোগও দেওয়া হবে।

এনটিআরসিএ বলছে, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর। ২০২৫ সালের ৪ জুন বৈধ নিবন্ধন সনদধারী যেসব প্রার্থীর বয়স ৩৫ বছরের কম, তারা এ নিয়োগের আবেদন করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এরই মধ্যে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা সমপদে আবেদনের যোগ্য হবেন না।

নিয়োগের আবেদন ফরম পূরণের সময়ই প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হবে বলে জানিয়েছে এনটিআরসিএ। চূড়ান্ত সুপারিশ করে এনটিআরসিএ।