সাভারে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থীকে আটক করেছে সাভার মডেল থানা-পুলিশ।
গত সোমবার রাতে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল-আমিন আটকের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে রবিবার দুপুরে সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেনের অভিযোগের ভিত্তিতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে ৫ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার দুবরাগপুর গ্রামের আবু তাহেরের ছেলে তানভীর আহমেদ (২৩), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দুয়াজানি গ্রামের স্বপন হালদারের ছেলে পার্থ হালদার (২৪), কক্সবাজার জেলার সদর থানার দীপক বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (২২), ভোলা জেলার কাজিরহাট থানার ছারপাতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাঈম ইসলাম (২৩) ও পাবনা জেলার ভাঙ্গুরা থানার ভোলামারি গ্রামের রবিউল করিম ছেলে আব্দুর রহমান (২৪)। তারা সবাই সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।