বুধবার ঢাকায় যেসব মার্কেট ও দোকান বন্ধ

আমাদের প্রায় সবাইকেই বিভিন্ন প্রয়োজনে জিনিসপত্র কেনাকাটার জন্য মার্কেট বা দোকানে যেতে হয়। কিন্তু রাজধানীতে এলাকা ভাগ করে সপ্তাহের নির্দিষ্ট দিনে দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ থাকে। কবে কোন এলাকায় মার্কেট বন্ধ তা না জেনে গেলে ভোগান্তিতে পড়তে হয়।

তাই আসুন জেনে নেই আজ বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর যেসব এলাকার দোকান ও শপিং সেন্টার বন্ধ থাকে-

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

যেসব মার্কেট বন্ধ থাকে
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।