বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদসহ ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী।
সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদে বিজিবির একটি দল মঙ্গলবার রাতে বেনাপোল বিওপি, আইসিপি ও শাহজাদপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় শাড়ী, শাল-চাদর, কম্বল, কসমেটিক্স সামগ্রী, চকলেট ও বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করে।
জব্দ করা এসব পণ্যের মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। এসময় কোন চোরাকারবারিকে আটক করা যায়নি। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির এ ধরনের আভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।