ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে বাস খাদে উল্টে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছে।
আজ বুধবার বেলা ২টার দিকে সরাইল উপজেলার কুট্টাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া গামী লোকাল দিগন্ত বাসটি সরাইল কুট্টাপাড়া আসলে ওভার টেক করার সময় খাদে পড়ে যায়। বাসে থাকা ১০-১২ জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য সদর ও সরাইল হাসপাতালে পাঠানো হয়েছে।