দিনাজপুরের বিরামপুরের ওহেদুল ইসলাম রিপন (৫৪) মালয়েশিয়ায় অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার মারা গেছেন। আজ বুধবার এই তথ্য নিশ্চিত করেছে তার পরিবার। বিদেশ যাওয়ার আগে তিনি বীমা কোম্পানি ও সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন।
রিপনের ছোট ভাই মইনুল ইসলাম বাবু জানান, তার ভাই রিপন ১১ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। রিপন উপজেলার জগদীশপুর গ্রামের মৃত বয়েন আলীর ছেলে। মালয়েশিয়া থেকে রিপনের লাশ দেশে আনার চেষ্টা চলছে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
রিপনের মৃত্যুতে বিরামপুর প্রেস ক্লাব (কলেজ বাজারের) সভাপতি মোরশেদ মানিক, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক, বিরামপুর প্রেস ক্লাব (কলাবাগানের) আহ্বায়ক শাহ আলম মন্ডল, নির্বাহী সদস্য নজরুল ইসলামসহ সকল সাংবাদিক শোক ও সমবেদনা জানিয়েছেন।