পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলের প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।
আজ বুধবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়, দলের সিদ্ধান্ত মোতাবেক পূর্বে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং সংশ্লিষ্ট নেতাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।
দলীয় সূত্র জানায়, শৃঙ্খলা-ভঙ্গ ও দলীয় নীতি পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে আগে তাকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় পর্যায়ে বিষয়টি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতারা জানান, বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে সংগঠনের ভেতরে ঐক্য আরও জোরদার হবে এবং দলীয় কার্যক্রমে গতি আসবে।