মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে ও তার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনবিষয়ে শুনানি হবে আগামী ১১ জানুয়ারি। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। এ দিন পলাতক আসামি জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স কাউন্সেল) হিসেবে অ্যাডভোকেট মো. মঞ্জুরুল আলমকে নিযুক্ত করা হয়।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৪ ডিসেম্বর জয় ও পলকের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিলকৃত অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পাশাপাশি পলাতক জয়কে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত। জয় ও পলকের বিরুদ্ধে জুলাই- আগস্টে ইন্টারনেট বন্ধ, হত্যাকা-ে উসকানি দেওয়াসহ তিনটি অভিযোগ আনা হয়েছে।