পিরোজপুরে হুলারহাটের বানেশ্বরপুরে অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়। বুধবার (৭ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন ও বরিশাল পরিবেশ অধিদপ্তর বিভাগের পরিচালক মো. মোজাহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন, পরিবেশ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।