মুসাব্বিরের জানাজা সম্পন্ন

দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ন আহবায়ক এস এম জাহাঙ্গীর, যুবক বিষয়ক সম্পাদক মীর সরাফতলী শফু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাই চেয়ারম্যান ইয়াসিন আলীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জানা গেছে, জানাজা নামাজ শেষে মরদেহ মুসাব্বিরের বাসভবনে নেওয়া হবে। সেখান থেকে পরে কাওরান বাজারে বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে দাফন করার কথা রয়েছে।

এর আগে গতকাল রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে তেজতুরী বাজারে  স্টার কাবাব পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত আজিজুর রহমান মুসাব্বির।