আরও খোলামেলা মিমি

একটু একটু করে খোলামেলা জোয়ারে গা ভাসাচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। অন্য সব অভিনেত্রী এমনকি তার একান্ত কাছের বান্ধবী নায়িকা নুসরাত জাহান ১০ বছর ধরেই খোলামেলা পোশাকের  দরুন তুমুল বিতর্কের জন্ম দিয়ে আসছেন, মিমি সেখানে অনেকটাই ছিলেন পাশের বাড়ির মেয়ের মতোই সাধারণ। তবে গত বছর থেকে নিজেকে একটু একটু করে ভাঙতে দেখা যাচ্ছে তাকে। তার বেশ কিছু সাহসী ছবি এর আগে স্যোশাল মিডিয়া নজর কেড়েছে। 

 এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও খোলামেলা পোশাকে ধরা দিয়ে ভক্তদের এক বড় সুখবর দিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন মিমি। একগুচ্ছ  ছবি শেয়ার করে মিমি জানান, চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ছবিগুলোর ক্যাপশনে উচ্ছ্বসিত মিমি লিখেছেন, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে আসছি ২৩ জানুয়ারি। এই বছরের প্রথম ছবি আমার। আপনাদের ভালোবাসা চাই।’ 

মুহূর্তেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের প্রশংসায় ভাসতে থাকেন অভিনেত্রী।  ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমাটি একটি ভৌতিক-কমেডি ঘরানার গল্পে নির্মিত। যেখানে মিমিকে একদমই নতুন এবং ভিন্ন আঙ্গিকে দেখতে পাবেন দর্শক। নতুন বছরের শুরুতেই প্রিয় অভিনেত্রীর এই চমকপ্রদ ঘোষণায় উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা।