বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি আপসহীন নেত্রী হওয়ার কারণে আজ দেশের গণতন্ত্রের দরজা খুলেছে। আর এই গণতন্ত্রের সুফল ভোগ করছে ১৮ কোটি মানুষ।
আজ বৃহস্পতিবার ফেনীর ফুলগাজী ও সোনাগাজীতে খালেদা জিয়ার একাধিক শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে। দলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। ফেনীর দাগনভুইয়া ও সোনাগাজী উপজেলার সকল নেতাকর্মীদের দলে মূল্যায়ন করা হবে।
শোকসভায় উপস্থিত ছিলেন ফেনী, দাগনভুইয়া ও সোনাগাজী উপজেলার স্থানীয় বিএনপির নেতারা।