চলতি মাসেই চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

চলতি মাসেই চালু হচ্ছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে আপাতত এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের ভোটার তালিকা ও প্রার্থীর যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এখন পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ চলমান রয়েছে। এ প্রিন্টের কাজ চলতি মাসের ১৮ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার পরপরই এনআইডি সংশোধন কার্যক্রম চালু করব।