চলতি বছরের শুরুতেই বড় অংকের কর দিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মন্দানা। জানা গেছে, ২০২৬ সালের শুরুতে প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা কর দিয়েছেন তিনি। এ বছর কর্নাটকের কোদাগু জেলায় তিনিই সর্বোচ্চ করদাতা।
কাজের প্রয়োজনে কখনও মুম্বাই, কখনো হায়দরাবাদে থাকতে হলেও রাশমিকার শিকড় কর্নাটকের কোদাগু জেলাতেই। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে তার আয় ও সম্পদের পরিমাণও। এরই মধ্যে বিলাসবহুল গাড়ির বড় সংগ্রহ গড়ে তুলেছেন অভিনেত্রী। তার গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি ও রেঞ্জ রোভারসহ একাধিক দামি গাড়ি।
রিয়েল এস্টেটেও উল্লেখযোগ্য বিনিয়োগ করেছেন রাশমিকা। বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি রুপি মূল্যের একটি প্রাসাদসম বাড়ির মালিক তিনি। পাশাপাশি মুম্বাইয়েও রয়েছে তার একটি বিলাসবহুল আবাসন।
স্বল্প সময়েই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন রাশমিকা মন্দানা। বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ আয় করা অভিনেত্রীদের তালিকায় রয়েছেন তিনি। প্রতি সিনেমায় তার পারিশ্রমিক প্রায় ৪ কোটি রুপি। সব মিলিয়ে বিভিন্ন সূত্রের দাবি, রাশমিকার মোট সম্পদের পরিমাণ এখন ৪৫ কোটি রুপিরও বেশি।