মুসাব্বির হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন এবং তেজতুরি বাজার এলাকার বাসিন্দারা।

আজ শুক্রবার বাদ জুমা কারওয়ান বাজার কাজীপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা কারওয়ান বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন।

এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে মুসাব্বির হত্যার বিচার চান। 

বিস্তারিত ভিডিওতে...